বিস্ফোরণে হতাহতদের উদ্ধারে গাউসিয়া কমিটি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম 
০৫ জুন ২০২২, ০৯:০৯আপডেট : ০৫ জুন ২০২২, ১১:১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতদের উদ্ধারে এগিয়ে এসেছেন মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঘটনার পর থেকে সংগঠনটির কয়েকশ’ কর্মী উদ্ধারে কাজ করছেন। কেউ রক্ত, আবার কেউ ওষুধ দিয়ে হতাহতদের সহায়তা করছেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক সেবা কর্মসূচির সদস্য মোহাম্মদ এরশাদ খতিবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ড গাউসিয়া কমিটির কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে হতাহতদের উদ্ধারে সহায়তা শুরু করি। গাউসিয়া কমিটির চারটি অ্যাম্বুলেন্সে হতাহতদের চমেক হাসপাতাল, সিএমএইচ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, পার্ক ভিউসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘গাউসিয়া কমিটির চারটি অ্যাম্বুলেন্সে রাত থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১২টি লাশ বহন করে আনা হয়েছে। এর মধ্যে রাতে পাঁচটি এবং ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত আরও সাতটি লাশ বহন করে এনেছে গাউসিয়া কমিটির কর্মীরা।’

গাউসিয়া কমিটির কর্মীদের কেউ রক্ত, কেউ আবার ওষুধ দিয়ে সহায়তা করছেন

চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান জানান, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে উদ্ধার কাজ করছেন শত শত গাউসিয়া কমিটির কর্মী। এছাড়া চমেক হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন অনেকে। হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীদের সেবায় তারা কাজ করছেন।

গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার কাজ করছেন গাউসিয়া কমিটির কর্মীরা। পাশাপাশি আহতদের জন্য রক্ত দান, প্রয়োজনীয় ওষুধ ও কাপড় দেওয়া হয়েছে। যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত হতাহতদের পাশে থাকবে এই টিম।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গাউসিয়া কমিটির পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সেবামূলক সংগঠন সহায়তা করছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ১৭ জন মারা গেছেন। 

/এসএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী