সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: মামলার আসামি যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২২, ২১:০২আপডেট : ০৮ জুন ২০২২, ২১:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের চার দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় আট জনের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন, বিএম কনটেইনার ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান, উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আক্তার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্লাহ, জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) নাছির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেডের ইনচার্জ সাইফুল ইসলাম ও সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলাম। সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেছেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ, এজাহারে আসামিদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার কারণে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় অজ্ঞাত কতজনকে আসামি করা হয়েছে সে সংখ্যা উল্লেখ নেই। তবে তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরই আসামি করা হবে।

উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ