পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া যুবকের নাম ব্ল্যাক শামীম, কাউন্সিলরের অনুসারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১৯

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে। তার নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক। ইতোমধ্যে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুলকপি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ চলাকালীন ওই যুবককে প্রতিপক্ষের লোকজনের ওপর প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

এ প্রসঙ্গে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘শামীম আজাদকে আমি চিনি। সে ছাত্রলীগ কর্মী। তবে আমার অনেক অনুসারী আছে। কে কোথায় কী করেছে, তা আমার পক্ষে খবর রাখা সম্ভব নয়। পাহাড়তলী কলেজের সামনে গোলাগুলির সময় আমি সেখানে ছিলাম না।’ 

গুলিবিদ্ধ দুজন হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, ‘কেন্দ্রের বাইরে নৌকা ও ফুলকপি প্রতীকের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ সময় দুই জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। গুলি ছোড়া ওই যুবককে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী