‘নৌকায় ভোট দেওয়ায়’ বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলে

রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৫৭

বাঘায় নৌকায় ভোট দেওয়ায় মা রূপজানকে (৯০) বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলীর বিরুদ্ধে। কোনও উপায় না পেয়ে বৃদ্ধা আশ্রয় নিয়েছেন পাশের তরফ আলীর বাড়িতে। এমন ঘটনা ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে।

জানা যায়, বৃদ্ধা ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে আসছিলেন। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেন। মায়ের ভোট দেওয়ার বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন (রবিবার) সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা কোনও উপায় না পেয়ে পাশের তরফ আলীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রূপজান বিষয়টি আওয়ামী লীগ নেতা আলম হোসেনকে জানান। বৃদ্ধার কথা শুনে আলম বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবগত করেন।

ছেলে শাকেত আলী তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনও কথা বলিনি। আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।’

রূপজান বলেন, ‘ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল। ছেলের নিষেধ না শোনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা রাখতে পারিনি। তবে যে কয় দিন বেঁচে আছি, ভোট আসলে নৌকা ছাড়া ভোট দিতে পারবো না।’

বৃদ্ধাকে আশ্রয়দাতা তরফ আলী বলেন, ‘মাগরিব নামাজের পরে তিনি আমার বাড়িতে আসেন। তাকে রাতের খাবার খাইয়ে পাশের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমার বাড়িতে দুই দিন থেকে আছে। কোথাও থাকার জায়গা না পেলে আমার এখানে থাকবে এতে কোনও অসুবিধা হবে না। বৃদ্ধ হয়ে গেছে কত দিনই বা বাঁচবে। যত দিন ইচ্ছা থাকবে কোনও সমস্যা নেই। রূপজানের স্বামী হজরত আলী প্রায় ৩০ বছর আগে মারা গেছেন। তিনিও নৌকার ভক্ত ছিলেন।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক