নীলফামারীর চার আসন

আ.লীগ ছাড়লেও লাঙ্গলকে ছাড়েনি স্বতন্ত্রের কাঁচি, অপর দুটিতে নৌকা জয়ী

নীলফামারী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৭

নীলফামারীর চারটি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ এই ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে দেখা গেছে, নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী নোঙর প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ২১৭। এই আসনে মোট ভোটার চার লাখ ২৯ হাজার ৯৪ জন এবং কেন্দ্র সংখ্যা ১৫৪টি।

নীলফামারী-২ আসনে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নৌকা প্রতীকে এক লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। এই আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ৭৯১ জন ও কেন্দ্র সংখ্যা ১৩৫টি।

নীলফামারী-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন পাভেল। কাঁচি প্রতীকে ৩৯ হাজার ৩২১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা ঈগল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট। এখানে ভোটার দুই লাখ ৭৫ হাজার ৩৪১ জন এবং কেন্দ্র ১০৫টি।

নীলফামারী-৪ আসনে বিজয়ী হয়েছেন সিদ্দিকুল আলম সিদ্দিক। স্বতন্ত্র এই প্রার্থী কাঁচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকছেদুল মোমিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট। এখানে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৮৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৯টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নীলফামারী-৩ ও নীলফামারী-৪ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী লীগ। এরপরও এখানে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ফলে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয় অনিশ্চিত হয়ে যায়।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি