বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকতে চাই: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৩:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৪০

একাদশ সংসদে বিরোধী দলে ছিলেন এবং দ্বাদশ সংসদেও বিরোধী দলে থাকতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়।

দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।

পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবসময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল।

জাপা চেয়ারম্যান বলেন, সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি রয়েছে, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
সর্বশেষ খবর
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?