নাজিরপুরে নৌকার কর্মীকে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

পিরোজপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ০৪:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:০০

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মো. লাইজুর শেখ নামে নৌকার এক কর্মীকে কুপিয়ে এবং মারপিট করে গুরুতর আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আজাহার খাঁ ও তার সহযোগীরা। আহত মো. লাইজুর শেখের বাড়ি শেখ মাটিয়া ইউনিয়নের ষোলশত এলাকায়। গুরুতর আহত মো. লাইজুর শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের সমর্থক মো. সৈকত ইউনিয়নের খেজুরতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থক আজাহার খাঁ, লুৎফর খাঁ, মাসুম খাঁ, ফারুক খাঁ, শান্ত খাঁ, তানভীর খাঁর সঙ্গে তার (সৈকতের) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা (স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা) ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের সমর্থক সৈকতকে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে সৈকতের পিতা মো. লাইজুর শেখ ঘটনাস্থলে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাকে কুপিয়ে ও মেরে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা লাইজুরের ছেলে সৈকতকে ডোবায় ফেলে দেয়।

ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, খবর পেয়ে  স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানের চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত মো. লাইজুর শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা  আজরিন তন্বী, নাজিরপুর থানার ওসি মো. শাহআলম হাওলাদার, বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছে।

/আরআইজে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, কমপ্লিট শাটডাউনের ডাক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি