ট্রাকের কাছে নৌকা হারালেন মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০০:৩২ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৩০

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগম।

রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট। 

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ কুমার বসু জানান, সিংগাইরে সব কটি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের নৌকা প্রতীকের চেয়ে ২০ হাজার ৭৫৪ ভোট বেশি পেয়েছেন।

এ আসনে এবারের নির্বাচনে ১০ জন প্রার্থী ছিলেন। আসনটিতে আওয়ামী লীগের আরও তিন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন দেওয়ান সফিউল আরেফিন ওরফে টুটুল (মোড়া), মুশফিকুর রহমান খান (কেতলি) ও সাহাবুদ্দিন আহমেদ (ঈগল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এ কে এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহমেদ আসিফ (ফুলের মালা), বাংলাদেশ কংগ্রেসের জাকির হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ (একতারা) এবং কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান (গামছা)।

/এনএআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি