উদ্ধারকাজ থমকে আছে, বিশেষজ্ঞ পরামর্শের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১২:৩৭আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১২:৩৭

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয় আজ বুধবার (৮ মার্চ)। তবে উদ্ধারকাজ থমকে আছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সেনাবাহিনী এবং বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা পরামর্শ দিলে আবার কাজ শুরু হবে।

ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্স) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা এখানে আসবেন। পরবর্তী নির্দেশনা দেবেন। এখনও উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা আসলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিস্ফোরণের ঘটনাস্থলে কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি জানান, ফায়ার সার্ভিস ধারাবাহিকভাবে আশেপাশে এখনও কাজ করছে৷ আমরাও আমাদের নিরাপত্তার কাজ জোরদার করেছি। যে যে সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আপনারা জানেন এখানে একটি আর্থিক প্রতিষ্ঠান আছে। ব্র্যাক ব্যাংকের দোতালা থেকে চার তলা পর্যন্ত যে শাখা রয়েছে, তাদের টাকাপয়সা ও মূল্যবান কোনও সামগ্রী যদি থাকে, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা তাদের মতো কাজ করছে।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে থমকে আছে উদ্ধারকাজ (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি জানান, জাতীয় কমিটির সদস্য সংখ্যা এবং নাম জানা যায়নি। ইতোমধ্যেই পর্যবেক্ষণ কার্যক্রমে কী কী সরঞ্জাম প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি সে বিষয়ে সরেজমিনে ফায়ার সার্ভিসকে নিয়ে কাজ শুরু করবে। এখনও কিছু আত্মীয়-স্বজন তাদের নিখোঁজ স্বজনদের কথা জানিয়েছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ীর কথা বারবার বলা হচ্ছে। ফায়ার সার্ভিস যদি তাদের অপারেশন পুরোপুরি শুরু করতে পারে এবং ধ্বংসস্তূপ সরাতে পারে, তখন সেখানে কেউ আটকা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়।  বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।

/এমকেআর/এফএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
সর্বশেষ খবর
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী