নারী সাংবাদিককে কাজে যোগ দিতে দেয়নি তালেবান

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ২১:২১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:০২
image

আফগানিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম ন্যাশনাল রেডিও টেলিভিশন আফগানিস্তানের এক নারী সাংবাদিককে কাজে যোগ দিতে দেয়নি তালেবান। ওই নারী সাংবাদিক জানিয়েছেন, তিনি কাজ চালিয়ে যেতে চাইলেও তাকে ফেরত পাঠানো হয়েছে।

আফগানিস্তানের অন্যতম স্বীকৃত টেলিভিশন উপস্থাপক শবনম দাওরান এক ভিডিও বার্তায় তাকে ফেরত পাঠানোর বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, হিজাব পরে এবং সঠিক পরিচয়পত্র নিয়ে স্টেশন কার্যালয়ে প্রবেশ করতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি।

শবনম দাওরান বলেন, ‘রক্ষীরা তাকে জানায় যে শাসক পরিবর্তন হয়ে গেছে। আপনি আর এখানে অনুমোদিত নন। বাড়ি যান।’

গত রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক বিধানের আওতায় নারীরা কাজে যোগ দিতে পারবেন। মঙ্গলবার দেশটির আরেক সম্প্রচারমাধ্যম টোলো নিউজের উপস্থাপক বেহেস্তা আরগান্ধ এক তালেবান মুখপাত্রের সাক্ষাৎকার নেন। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের অভ্যন্তরে কোনও নারী সংবাদকর্মীকে তালেবান নেতার সাক্ষাৎকার দেওয়ার ঘটনা সেটাই প্রথম।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম