কাবুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না নারীরা

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

শিক্ষকতা কিংবা কাজের জন্য নারীরা কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়টির তালেবান নিযুক্ত চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এক টুইট বার্তায় এতথ্য জানান। সোমবার এক টুইট বার্তায় তিনি জানান, যতক্ষণ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক পরিবেশ তৈরি করা না হচ্ছে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সোমবার কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের টুইট বার্তায় লেখেন, ‘যতক্ষণ সবার জন্য সত্যিকার ইসলামিক পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ নারীরা বিশ্ববিদ্যালয়ে আসতে কিংবা কাজ করতে পারবেন না। ইসলামই প্রথম।’

এর আগে পশতু ভাষায় এক টুইট বার্তায় চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত জানান, নারী শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা চলছে তবে এই পরিকল্পনা কখন বাস্তবায়ন হবে তা জানাননি তিনি।

টুইটার বার্তায় তিনি লেখেন, নারী শিক্ষকের অভাবে আমরা পর্দার আড়াল থেকে পুরুষ শিক্ষক দিয়ে ক্লাস চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। এভাবেই ইসলামিক পরিবেশ নিশ্চিত করে নারী শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হবে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭
কাবুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না নারীরা
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি