তালেবানের সঙ্গে ‘স্পষ্ট এবং পেশাদার’ আলোচনা হয়েছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ০৭:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৭:৪৭

আফগানিস্তান ত্যাগের পর প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধি দল। রবিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওই আলোচনা স্পষ্ট এবং পেশাদার ছিলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ওই বৈঠকে আবারও জানিয়ে দিয়েছে, তালেবানকে তাদের কাজ দিয়ে বিচার করা হবে, কথা দিয়ে নয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দোহার ওই আলোচনায় গুরুত্ব পেয়েছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তা। এছাড়া আফগান সমাজের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ সামগ্রিক মানবাধিকার ইস্যুও গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

মার্কিন বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়েও আলোচনা করেছে। এতে বলা হয়েছে, ‘আলোচনা ছিলো স্পষ্ট এবং পেশাদার। একই সঙ্গে মার্কিন প্রতিনিধিরা স্পষ্ট করেছেন যে, তালেবানকে বিচার করা হবে কাজ দিয়ে, কেবল কথা দিয়ে নয়।’

শনিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি জানান, তালেবান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে আফগান সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ছাড় করার অনুরোধ জানাবে। তার আগে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, মার্কিন প্রতিনিধিরা অপহৃত মার্কিন নাগরিক মার্ক ফ্রেরিকসকে ছেড়ে দিতে তালেবানকে চাপ দেবে। এছাড়া আফগান ভূখণ্ড আল কায়েদা বা অন্য কোনও উগ্রবাদীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলে তালেবানের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার তাগাদা দেবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, রবিবারের বৈঠক ছিলো তালেবানের সঙ্গে চলমান ‘প্রায়োগিক সম্পৃক্ততার’ অংশ। এটা তাদের স্বীকৃতি বা বৈধতা দেওয়ার কোনও উপলক্ষ নয় বলেও জানান তারা।

মার্কিন কর্মকর্তারা বলছেন তারা আফগানিস্তানে এখনও আটকে থাকা বহু আমেরিকান এবং বৈধ পারমিটধারী রয়েছেন। তারা সকলেই আফগানিস্তান ছাড়তে চান, কিন্তু পারছেন না। এসব নাগরিকদের সরিয়ে নিতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১১ অক্টোবর ২০২১, ০৭:৪৭
তালেবানের সঙ্গে ‘স্পষ্ট এবং পেশাদার’ আলোচনা হয়েছে: যুক্তরাষ্ট্র
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি