ভেঙে পড়ছে আফগানিস্তানের ব্যাংকিং সিস্টেম: কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯

আফগানিস্তানের সবচেয়ে বড় ঋণদানকারী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন দেশটির ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সায়িদ মুসা কালিম আল-ফালাহি বলেন, ভোক্তাদের আতঙ্কে দেশটির আর্থিক শিল্প অস্তিত্বের সংকটে পড়েছে।

কাবুলে অস্থিরতার কারণে দুবাইয়ে অবস্থান করছেন সায়িদ মুসা কালিম আল-ফালাহি। সেখান থেকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিপুল অর্থ তুলে নেওয়া হচ্ছে।’ ‘কেবল তোলাই হচ্ছে, বেশিরভাগ ব্যাংক এখন কার্যক্রম চালাচ্ছে না আর পূর্ণ সেবা দিচ্ছে না’, বলেন তিনি।

গত আগস্টে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার আগে থেকেই আফগানিস্তানের অর্থনীতি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি এমনিতেই বিপুল বৈদেশিক সাহায্যের ওপর টিকে ছিলো। বিশ্ব ব্যাংকের হিসেব মতে আফগানিস্তানের ডিজিডিপির ৪০ শতাংশই আসতো আন্তর্জাতিক ত্রাণ থেকে।

তবে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক তহবিল আটকে দিয়েছে পশ্চিম। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) থাকা অর্থও তুলতে পারছে না আফগানিস্তান।

ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সায়িদ মুসা কালিম আল-ফালাহি বলেন, তালেবানের অন্য উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, ‘তারা চীন, রাশিয়া এবং আরও কয়েকটি দেশের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এখন হোক বা পরে হোক আলোচনায় তারা সফল হবেই।’

চীন ইতোমধ্যে আফগানিস্তান পুনর্গঠনে আগ্রহ দেখিয়েছে। তালেবানের সঙ্গেও কাজ করতে চায় তারা।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯
ভেঙে পড়ছে আফগানিস্তানের ব্যাংকিং সিস্টেম: কর্মকর্তা
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের