অবশেষে কাবুলে ফিরলেন মোল্লা বারাদার

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৬:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:১৮

আফগানিস্তানের নতুন তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার প্রায় এক মাস পর কাবুলে ফিরে দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে সিরাজুদ্দিন হাক্কানি পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নিরাপত্তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

আবদুল গণি বারাদারকে নিয়ে এক মাস ধরে নানা খবর বেরিয়েছে। কাবুলের গোয়েন্দা সূত্রের বরাতে খবর মেলে, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে এক বিরোধে আহত হয়েছেন বারাদার। মঙ্গলবার কান্দাহার থেকে কাবুলে ফেরেন তিনি।

হাক্কানি নেটওয়ার্কের হাতে মৃত্যুর খবর উড়িয়ে দিতে গত ১৩ সেপ্টেম্বর অডিও বার্তা প্রকাশ করতে বাধ্য হন আবদুল গণি বারাদার। কাবুলে ফিরে তিনি জানিয়েছেন, নিজের নিরাপত্তা সঙ্গে এনেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সরকারি নিরাপত্তা প্রত্যাখ্যান করেন তিনি।

বর্তমানে কাবুলের প্রাসাদে অবস্থান করছেন আবদুল গণি বারাদার। তবে তার সমর্থক এবং প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব এখনও কান্দাহারে রয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদার কাবুলে ফেরায় ইয়াকুবের নেতৃত্বাধীন অংশের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের উত্তেজনা বাড়বে।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৬ অক্টোবর ২০২১, ১৬:৫৫
অবশেষে কাবুলে ফিরলেন মোল্লা বারাদার
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি