টিভি নাটকে নারী নিষিদ্ধ করলো তালেবান

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ০৭:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৭:৩৯

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে দেশটির নতুন তালেবান সরকার। নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরণের হিজাব পরতে হবে তা বলা হয়নি। সাংবাদিকেরা বলছেন, তালেবানের নতুন কিছু নিয়ম অস্পষ্ট আর সেগুলো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছরের মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। অনেকেই আশঙ্কা করেন তারা পর্যায়ক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান ত্যাগের পরই কট্টর ইসলামপন্থী গ্রুপটি দেশটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই মেয়ে শিশু ও নারী শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে ঘরে থাকার নির্দেশনা দেয়। ১৯৯০ দশকে গ্রুপটির সর্বশেষ শাসনের সময়েও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ছিলো না।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন নিয়ম। এতে আটটি নিয়ম রয়েছে। এর মধ্যে রয়েছে শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা নিষিদ্ধ থাকবে। এছাড়াও ফুটেজে পুরুষের অনাবৃত শরীর দেখানো যাবে না।

কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। তালেবান জোর দিয়ে বলেছে যেসব বিদেশি ফিল্ম বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

এর আগে তালেবান দাবি করে নারীদের কাজ এবং শিক্ষার ওপর নিষেধাজ্ঞা হবে সাময়িক। কর্মক্ষেত্র এবং শিক্ষার ‘নিরাপদ’ পরিবেশ নিশ্চিতের পরই এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২২ নভেম্বর ২০২১, ০৭:৩৯
টিভি নাটকে নারী নিষিদ্ধ করলো তালেবান
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি