কাবুলে মার্কিন ড্রোন হামলায় আইন ভঙ্গ হয়নি: পেন্টাগন

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ১৬:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬:৪৫

কাবুলে চালানো ড্রোন হামলায় কোনও আইন ভঙ্গ হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের আগ মুহূর্তে চালানো ওই হামলায় দশ বেসামরিক আফগান নাগরিক নিহত হয়। এই হামলার ঘটনা তদন্তের পর পেন্টাগনের এক পরিদর্শক জানিয়েছেন, এটা ছিলো একটা ভুল।

মার্কিন বিমান বাহিনীর পরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল সামি সাইদ সাংবাদিকদের বলেছেন, ‘এটা ছিলো একটা নিরীহ ভুল।’
গত ২৯ আগস্ট চালানো ড্রোন হামলায় তিন প্রাপ্তবয়স্ক এবং সাত শিশু নিহত হয়। নিহতদের মধ্যে এক ব্যক্তি একটি মার্কিন দাতব্য সংস্থার হয়ে কাজ করতেন। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট জন ছিলো দুই বছরের সুমাইয়া এবং সবচেয়ে বড়জন ১২ বছরের ফারজাদ।

হামলার কিছুক্ষণ পরই নিহতদের এক আত্মীয় রামিন ইউসুফ একে নৃশংস হামলা আখ্যা দেন। তিনি বলেন, ভুল তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। তিনি আরও বলেন, ‘তারা কেন আমাদের পরিবার হত্যা করলো? আমাদের শিশুদের? তারা এতোটাই পুড়ে যায় যে আমরা তাদের মরদেহ বা মুখ শনাক্ত করতে পারিনি।’ 

পেন্টাগন পরিদর্শক সামি সাইদ বলেন, হামলার সময় নিশ্চিতকরণ এবং যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে বাস্তবায়নগত ভুল হয়েছে। আর এতেই দুঃখজনকভাবে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি বলেন, তদন্তে দেখা গেছে এতে কোনও আইন ভঙ্গ হয়নি, যুদ্ধের আইনও নয়।

সামি সাইদ বলেন, ‘এটা অপরাধমূলক আচরণ নয়, এলোমেলো আচরণ, অবহেলা।’ তিনি বলেন, যে মার্কিন কর্মকর্তারা হামলাটি চালায় তারা নিশ্চিতভাবেই জানতেন যে তারা একটি আসন্ন হুমকিকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
০৪ নভেম্বর ২০২১, ১৬:৩৩
কাবুলে মার্কিন ড্রোন হামলায় আইন ভঙ্গ হয়নি: পেন্টাগন
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি