তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ইতালি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর জব্দকৃত অর্থ আফগান জনগণ পেতে শুরু করা উচিত বলে জানিয়েছেন তিনি। অভিবাসী ঢল শুরু হতে পারে বলে শঙ্কা জানিয়ে তিনি বিদেশি সরকারগুলোকে আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় ঠেকানোর তাগিদ দেন।

রবিবার রাষ্ট্রীয় মালিকানাধীন রাই থ্রি টেলিভিশনকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও বলেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া অসম্ভব কেননা মন্ত্রীদের মধ্যে ১৭ জন সন্ত্রাসী রয়েছে। আর নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে।’

গত সপ্তাহে নিউ ইয়র্কে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করা ডি মাইও বলেন, ‘স্পষ্টত, আমাদের অবশ্যই আফগানিস্তানে বিপর্যয় এবং অনিয়ন্ত্রিত অভিবাসী ঢল ঠেকাতে হবে যা প্রতিবেশিগুলোকে অস্থিতিশীল করতে পারে।’

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালেবানকে অর্থ না দিয়েও আফগানদের আর্থিক সহায়তা নিশ্চিতের উপায় আছে। এছাড়াও আমরা সম্মত হয়েছি যে নারী ও শিশুদের সুরক্ষায় সবসময়ই মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।’

ক্রমানুযায়ী এবছর জি২০ গ্রুপের সভাপতিত্ব করছের ইতালি। আফগানিস্তান ইস্যুতে বিশেষ জি২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। জি২০ দেশগুলো সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪
তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ইতালি
সম্পর্কিত
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
পশ্চিম তীরে ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ১২ ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি