ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে: আশরাফ গণি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫১

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি সোমবার তার ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করেছেন। এর কয়েক মিনিট আগে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালেবানকে স্বীকৃতির আহ্বান জানানো হয়।

ওই বিবৃতিতে তালেবানকে সহায়তা এবং আফগান সম্পদ ছাড় করারও আহ্বানও করা হয় বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

ফেসবুকে বিবৃতিটি প্রকাশের কয়েক মিনিটের মাথায় আশরাফ গণির টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘গণির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’ তিনি বলেন, পূর্ণমূল্যায়নের আগ পর্যন্ত ওই পেজটিতে প্রকাশিত সব কন্টেন্ট বৈধ নয়।

পরে আশরাফ গণি তার ফেসবুক পেজে লিখেছেন, তার পেজটি হ্যাক হয়েছিলো। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি। তবে এনিয়ে নতুন কোনও টুইট করেননি তিনি।

তালেবান অগ্রযাত্রার গতিতে হতবাক হয়ে আশরাফ গণি গত ১৫ আগস্ট আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। কয়েক দিন পর ঘোষণা করা হয় তিনি সংযুক্ত আরব আমিরাতে মানবিক কারণে আশ্রয় নিয়েছেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে: আশরাফ গণি
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি