আফগানিস্তানে অর্থ সহায়তার প্রতিশ্রুতি ইসলামিক দেশগুলোর

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭

আফগানিস্তানের লাখ লাখ মানুষ তীব্র ঠাণ্ডার মধ্যে ক্ষুধার কষ্ট পাচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে রবিবার (১৯ ডিসেম্বর) আফগানিস্তানের জন্য একটি মানবিক ট্রাস্ট তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক দেশগুলো।

এই ট্রাস্ট তহবিল গঠনের ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই ঘোষণা দেন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় এই তহবিল গঠন করা হবে।

ওই বৈঠকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাপানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীরা এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর মূল হবে বিদেশে জব্দ হওয়া অর্থ আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়া। তবে এই বৈঠকে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। নারী অধিকারসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি মেটাতে অংশগ্রহণমূলক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘সবাই স্বীকার করবেন যে, আফগানিস্তানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে রাখা কারোর জন্যই লাভজনক নয়, সেই কারণে পরোক্ষভাবে হলেও সব সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা ফিরছে।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২০ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭
আফগানিস্তানে অর্থ সহায়তার প্রতিশ্রুতি ইসলামিক দেশগুলোর
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি