আফগানিস্তানের দরজায় দুর্ভিক্ষ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুর্ভিক্ষ ‘আসন্ন’ উল্লেখ করে সতর্ক করেছে জাতিসংঘ। করোনাভাইরাস এবং শীতকাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি)।

সংস্থাটির পরিচালক নাটালিয়া কানেম বলেন, তালেবান ক্ষমতায় আসায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে সামনের শীতে দুর্ভিক্ষ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। নিউ ইয়র্ক থেকে ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশঙ্কা করেন, আফগান জনগণের তিন ভাগের এক ভাগ লোক দুর্ভিক্ষের মুখে পড়বে। যার সংখ্যায় প্রায় ৩৩ লাখ মানুষ। 

আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য সেবা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ কানেম। বলেন, 'সামনের দিনগুলোতে দেশটিতে কীভাবে খাদ্যের যোগান আসবে তার নিশ্চিয়তা নেই। ইতোমধ্যে নারী ও কিশোরীরা নানা সমস্যা ভুগছেন। আফগানিস্তানে প্রসবের সময় এবং গর্ভাবস্থায় মৃত্যুর হার অনেক বেড়ে গেছে’। এ অবস্থায় আফগান জনগণের জরুরিভিত্তিতে সাহায্যের প্রয়োজন মনে করেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এই পরিচালক।

গত ১৫ আগস্ট আশরাফ গণি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। এরপর থেকেই আফগানিস্তানে সংকট বাড়ছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০
আফগানিস্তানের দরজায় দুর্ভিক্ষ: জাতিসংঘ
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি