তাজিকিস্তানে পালিয়েছেন সিআইএ মদতপুষ্ট আহমেদ মাসুদ

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৭:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৩৮

আফগানিস্তানের অন্যতম তালেবানবিরোধী নেতার ছেলে আহমেদ মাসুদ প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছেন। মাতৃভূমি রক্ষার প্রতিশ্রুতি দেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে পালিয়ে যান তিনি। তালেবানবিরোধী এই নেতা পাঞ্জশির উপত্যকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে দীর্ঘদিন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সহায়তা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা, পেন্টাগনের এক কনসালট্যান্ট এবং আফগান সরকারের সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যান আহমেদ মাসুদ। তিনি নর্দার্ন অ্যালায়েন্সের প্রয়াত নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে। এর মাত্র কয়েক দিন আগে পালিয়ে যান আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

আফগান প্রতিরোধ লড়াইয়ের দুই গুরুত্বপূর্ণ মুখ পালিয়ে গেলেও গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তাদের সমর্থন দেয়নি সিআইএ। মাসুদ ও সালেহ উভয়েই পশ্চিমা দেশগুলোর কাছে তালেবানবিরোধী লড়াইয়ে সমর্থন চান। কিন্তু বাইডেন প্রশাসন তাতে কোনও সাড়া দেয়নি।

পাঞ্জশিরের পতনের পর মাসুদ কিংবা সালেহ কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। আহমেদ মাসুদ বর্তমানে তাজিকিস্তানের রাজধানী দুশানবের একটি ‘সেফ হাউজে’ বসবাস করছেন। কাছাকাছি আরেকটি স্থানে রয়েছেন আমরুল্লাহ সালেহ। পুরনো আফগান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তার দাবি, কয়েক দিন আগেই তিনি মাসুদ ও সালেহর সঙ্গে ফোনে কথা বলেছেন।

সূত্র: দ্য ইন্টারসেপ্ট

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১২ অক্টোবর ২০২১, ১৭:৪৮
তাজিকিস্তানে পালিয়েছেন সিআইএ মদতপুষ্ট আহমেদ মাসুদ
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি