তালেবান শাসনে বন্ধ আফগানিস্তানের ১৫০টি পত্রিকা

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

আর্থিক সংকট ও তালেবানের চাপে আফগানিস্তানের প্রায় ১৫০টি দৈনিক পত্রিকা বন্ধ হয়ে গেছে। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সাংবাদিক ইউনিয়ন।

তালেবান ক্ষমতায় আসার পর একের পর এক বন্ধ হতে চলছে পত্রিকাগুলো। এ বিষয়ে ‘দ্য আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের’ প্রধান নির্বাহী কর্মকর্তা আহমাদ শোয়াইব ফানা সতর্ক করে বলেন, ‘দেশে প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ভবিষ্যতে সামাজিক সংকটের মুখে পড়বো’।

দৈনিক পত্রিকার অধিকাংশগুলো বন্ধ হতে থাকলেও কিছু অনলাইন চালু আছে। সুবহা পত্রিকার সাংবাদিক আলী হাকমাল জানান, আমাদের পত্রিকা আর ছাপা হচ্ছে না। সংবাদ প্রকাশ হচ্ছে শুধু অনলাইনে।

‘জনগণের প্রত্যাশা পূরণে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। এখন অনলাইন সংবাদে মনযোগ দিচ্ছি পাশাপাশি দেশের ঘটনা জানাতে মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা চালাচ্ছি’।

একই পত্রিকার উপ-সম্পাদক আশিক আলী এহসাস বলেন, তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার আগে দৈনিক সুবহা পত্রিকার ১৫ হাজার কপি ছাপা হতো। কিন্তু গণি সরকারের পতনের পর আর্থিক সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। এছাড়া তালেবানের হুমকি ধামকির কারণে আতঙ্কে সাংবাদিকরা। 

গত ১১ আগস্টের পর আফগানিস্তানের ৫১টি মিডিয়া সংস্থার একই পরিণতি ঘটেছে। ৪টি টেলিভিশন ও ৪৪টি রেডিও এখন বন্ধ।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪
তালেবান শাসনে বন্ধ আফগানিস্তানের ১৫০টি পত্রিকা
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের