আফগানিস্তানের মসজিদে বোমা হামলার দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১২:২৪আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২:৩১

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকারে করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শনিবার (৯ অক্টোবর) প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার জুমার নামাজে হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। তবে স্থানীয় হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০ হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন বোমা বিস্ফোরণের আগে মসজিদে নামাজ পড়তে তিন শতাধিক মুসল্লি জড়ো হয়েছিলেন। আকস্মিক আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এখনও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এমন হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশটির সাধারণ মানুষের ভেতর। তালেবান ক্ষমতা গ্রহণের পর এটিই আফগানিস্তানে সবচেয়ে বড় হামলার ঘটনা। সম্প্রতি রাজধানী কাবুলসহ একাধিক জায়গায় হামলা হয়। এর মধ্যে কয়েকটির দায় স্বীকার করে আইএস। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৯ অক্টোবর ২০২১, ১২:২৪
আফগানিস্তানের মসজিদে বোমা হামলার দায় স্বীকার আইএসের
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি