এবার তুর্কিদের সঙ্গে আলোচনায় আঙ্কারায় তালেবান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:১৭

দ্বিপাক্ষিক সম্পর্ক, সহায়তা, বিমান পরিবহন এবং বাণিজ্য ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা করতে এবার আঙ্কারায় পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধি দল। আফগানিস্তানের নতুন সরকারকে সমর্থন এবং স্বীকৃতির আহ্বান জানাতে তুরস্কে অবস্থান করছে তালেবান।

নিজের টুইটে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানের অন্যান্য মন্ত্রীরা তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। তুর্কি কর্মকর্তারা সহায়তা, অভিবাসন, বিমান পরিবহন বাণিজ্যসহ পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন’।

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌগলু বলেন, তিনি এবং অন্য দেশের মন্ত্রীরা আফগানিস্তানের রাজধানী কাবুল সফরের পরিকল্পনা করছেন।

এর আগে, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের আলোচনা হয়। আফগানিস্তানকে বিচ্ছিন্ন না করার আহ্বান জানায় তালেবান। তালেবান সরকার ক্ষমতায় আসার পর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে তারল্য সংকটে পড়েছে দেশটির মানুষ।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৬
এবার তুর্কিদের সঙ্গে আলোচনায় আঙ্কারায় তালেবান
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি