তালেবান আমাদের ভাই: হামিদ কারজাই

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে ভাই বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটির নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং দেশের বিরোধপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

ওই সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, ‘আমি তালেবানকে ভাই হিসেবে দেখি, অন্য সব আফগানকেও ভাই হিসেবে দেখি।’

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়েও তালেবানকে ভাই হিসেবে দেখেছেন বলে জানিয়ে হামিদ কারজাই বলেন, তখনও যে উদ্দেশ্য থাকতো, এখনও সেই উদ্দেশ্য নিয়েই তাদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি।

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে যাওয়া সবাইকে ফেরার আহ্বান জানিয়ে হামিদ কারজাই বলেন, এটা আমাদের দেশ, আমরা এই মাটির সন্তান, সে কারণে এই মাটি ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের। আমাদের এখানে থাকা উচিত আর এটাকে আরও ভালো করা দরকার। যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, একে গড়ে তুলুন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন কারজাই। তিনি বলেন, এটা আপনাদের দেশ...চলুন একসঙ্গে একে গড়ে তুলি, একসঙ্গে কাজ করি... আমি তাদের (তালেবান) সঙ্গে বৈঠক করেছি আর বহু ইস্যুতে মতবিনিময় করেছি।’

আফগানিস্তানে নারীরা স্কুল ও কাজে ফিরতে পারবে কিনা জানতে চাইলে হামিদ কারজাই বলেন, এটা নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। তালেবানও তাদের বাইরে বের হতে দিতে একমত।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন জোটের হামলায় তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় তার সরকারকে উৎখাত করতে সচেষ্ট ছিল তালেবান।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
তালেবান আমাদের ভাই: হামিদ কারজাই
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি