আশরাফ গণিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের: সাবেক আফগান উপদেষ্টা

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১২:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৯

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের। এমন দাবি করেছেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব। এ বিষয়ে তার কাছে সুর্নিদিষ্ট তথ্যও ছিল।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কাবুলের পতনের দিন তালেবানের শীর্ষ নেতা নেতা খলিল হাক্কানি তাকে বলেছিলেন, ‘আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে’। তিনি আরও বলেন, ফাঁসির হাত থেকে নিজেকে বাঁচাতে শেষ মুহূর্তে দেশ ত্যাগ করতে বাধ্য হন আশরাফ গণি।

গত আগস্টে তালেবান চারদিক থেকে কাবুলেকে ঘিরে ফেলার পর ১৫ তারিখ আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালানোর খবর প্রচার হওয়ার পরপরই তালেবান কাবুলে প্রবেশ করে এবং বিনা রক্তপাতে রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। ওইদিন রাতেই তালেবানের সশস্ত্র সদস্যদেরকে আশরাফ গণির প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো তল্লাশি করতে দেখা যায়।

এ বিষয়ে সাবেক নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে ১৫ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন এবং তিনমাস তার সঙ্গেই ছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। মুহিব জানান, আশরাফ গনি এখনও সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান টেনে গত আগস্টে আফগানিস্তান ত্যাগ করে মার্কিনসহ অন্যান্য বিদেশি সেনারা। এরপরই আফগানিস্তানের দখল চলে আসে তালেবান গোষ্ঠীর হাতে। সরকার গঠন করলেও এখন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ।

সূত্র: টোলু নিউজ, পার্স টুডে

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
১৮ ডিসেম্বর ২০২১, ১২:৩১
আশরাফ গণিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের: সাবেক আফগান উপদেষ্টা
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি