মসজিদে হামলার দায় স্বীকার আইএসের, নিহত বেড়ে ৪৭

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১২:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২:২০

আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলা হয়। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। গুরুতর আহত অবস্থায় হাসপতালে ভর্তি রয়েছেন অর্ধশত মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎকরা।

গতকাল বিবি ফাতিমা মসজিদে প্রায় পাঁচশ মানুষ নামাজ পড়তে এসেছিলেন। হামলার দায় স্বীকার করে শুক্রবার বিবৃতি দিয়েছে আফগান আইএস। জঙ্গিদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে জানায়, মসজিদের দুই জায়গায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, চার আত্মঘাতী হামলাকারীকে দেখেছেন তারা। গত সপ্তাহের জুমার নামাজের সময় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদেও হামলার দায় স্বীকার করে আইএস।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এ নিয়ে দুই বার হামলার ঘটনা ঘটলো। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১৬ অক্টোবর ২০২১, ১২:১৩
মসজিদে হামলার দায় স্বীকার আইএসের, নিহত বেড়ে ৪৭
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি