আফগানিস্তানে ‘মানবিক সহায়তা’ পাঠাতে রাজি যুক্তরাষ্ট্র : তালেবান

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ২১:৩০ আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:২৫

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে তালেবানের। রবিবার কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের খাদ্যসহ নানা সংকট নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটির দুর্ভিক্ষ মোকাবিলায় ‘মানবিক সহায়তা’ পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবি তালেবানের। 

বৈঠকের পর তালেবান এক বিবৃতিতে দাবি করছে, মানবিক সহায়তা যাদের প্রাপ্য তাদের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার কাজে দাতব্য সংগঠনগুলোকে তালেবান সহযোগিতা করবে। এছাড়াও তারা বিদেশি নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক সহায়তার বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে জেনেভায় এক সম্মেলনে হুঁশিয়ারি দেন, আফগানিস্তানে সরকারি সেবা ভেঙে পড়ার মুখে, এবং দারিদ্র্য হারও ব্যাপকভাবে বাড়ছে।

বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মুখ ফিরিয়ে নিয়েছে দাতা সংস্থাগুলো। ফলে মানবিক সংকটের মুখে রয়েছে আফগানিস্তান।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১১ অক্টোবর ২০২১, ২১:৩০
আফগানিস্তানে ‘মানবিক সহায়তা’ পাঠাতে রাজি যুক্তরাষ্ট্র : তালেবান
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
‘আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে!’, সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের কটাক্ষ
ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স
নিষেধাজ্ঞার চাপে সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও
সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা