আফগানদের ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

আফগান শরণার্থীদের চাপ সামাল দিতে নিজেদের সীমান্তে বিশাল প্রাচীর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক। কিন্তু নানা উপায়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তুরস্কে প্রবেশ করছে শরণার্থীরা।

সশস্ত্র তালেবান গোষ্ঠী গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করলে সীমান্ত দিয়ে পালিয়ে অন্য দেশে চলে যায় অনেকে। তালেবানের হাতে আটক হওয়ার আগেই কয়েকটি আফগান শরণার্থী পরিবার ইরানের সীমান্ত হয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা চালায়। এদের একজন সিবিএস নিউজকে জানান, ‘আমার কাছে কোনও টাকা, খাবার, পোশাক বলতে কিছুই নেই'।  

এত কিছুর জন্য শরণার্থীরা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে দায়ী করছেন। ইতোমধ্যে ২০ লাখ আফগান শরণার্থী পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই দেশগুলো শরণার্থীর ঢল মোকাবিলায় ইতোমধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে।

এরমধ্যে শরণার্থীদের পছন্দের জায়গা তুরস্ক। কিন্তু সে পথও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ, তুরস্ক নিজেদের সীমান্তে ২৯৫ কিলোমিটার প্রাচীর তুলছে। দেয়ালের উচ্চতা ১০ ফুট।

জাতিসংঘ আশঙ্কা করছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসার কারণে আরও ৫ লাখ আফগান বাস্তুচ্যুত হতে পারে। কানাডা ও যুক্তরাজ্যে জানিয়েছে, তারা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে। এদিকে মার্কিন কংগ্রেসের কাছে সেপ্টেম্বরের মধ্যে ৯৫ হাজার আফগান শরণার্থীর অর্থের জন্য অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০
আফগানদের ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের
সম্পর্কিত
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি