তালেবান প্রতিশ্রুতি ভেঙেছে, জাতিসংঘ প্রধানের নিন্দা

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৩:১৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৩:৪৫

আফগান নারী ও মেয়ে শিশুদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙায় তালেবানের কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি  অর্থনৈতিক বিপর্যয় এড়াতে আফগানিস্তানে অর্থপ্রবাহ বজায় রাখতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আফগান নারী ও মেয়ে শিশুদের দেওয়া তালেবানের প্রতিশ্রুতি ভঙ্গ হতে দেখে আমি বিশেষ শঙ্কিত। আমি জোরালোভাবে তালেবানকে নারী ও মেয়ে শিশুদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

গত মাসে তালেবান ছেলেদের স্কুলে ফেরার অনুমতি দিয়েছে। তবে এখনও অপেক্ষায় রয়েছে লাখ লাখ মেয়ে শিশু। এই পদক্ষেপের কারণে আফগানিস্তানের মেয়েদের শিক্ষার ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। গত আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারী ও মেয়েদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয় তালেবান।

জাতিসংঘ প্রধান বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ হলে আফগানিস্তানের নারী ও মেয়ে শিশুদের স্বপ্ন ভঙ্গ হবে। নারী ও মেয়ে শিশুদের মনোযোগের কেন্দ্রে থাকা দরকার।’

এছাড়া নিজের বক্তব্যে অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানে অর্থপ্রবাহ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় খোঁজা প্রয়োজন... আর আন্তর্জাতিক আইন না ভেঙেই এটা করা যায়।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১২ অক্টোবর ২০২১, ১৩:১৭
তালেবান প্রতিশ্রুতি ভেঙেছে, জাতিসংঘ প্রধানের নিন্দা
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি