আফগানিস্তান ছাড়লেন বাইডেনকে উদ্ধারে সহায়তাকারী অনুবাদক

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১০:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬:৪২

আফগানিস্তানের দুর্গম একটি এলাকা থেকে তৎকালীন মার্কিন সিনেটর জো বাইডেনকে উদ্ধারে সহায়তাকারী আফগান অনুবাদক অবশেষে পরিবার নিয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন।

২০০৮ সালে এক তুষার ঝড়ে বাইডেন এবং অন্য মার্কিন আইন প্রণেতাদের বহনকারী সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের তুষারাবৃত উপত্যকায় অবতরণে বাধ্য হয়। সেখানে অ্যাম্বুশের শিকার হওয়ার আশঙ্কা ছিল। ওই সময় আমান খলিলিসহ মার্কিন সরকারের হয়ে কর্মরত আফগান কর্মীরা ওই গ্রুপটিকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

গত আগস্ট থেকেই আফগানিস্তান ত্যাগ করতে চেয়ে ভিসা ইস্যুতে সহায়তা চেয়ে আসছেন আমান খলিলি। তালেবান শাসনের অধীনে বসবাসের চেয়ে দেশ ছাড়তে চাওয়া হাজার হাজার আফগান নাগরিকের সঙ্গে যোগ দিলেন আমান খলিলি।

সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন,  খলিলি এবং তার পরিবার নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছেন, আর পরবর্তী যাত্রা পাকিস্তান থেকে শুরু করেছেন। তিনি বলেন, ‘তারা এটা করতে পেরেছেন মার্কিন সরকারের নিবিড়, উচ্চ পর্যায়ের সমর্থনের কারণে। আর তার এই যাত্রায় সহায়তা করা আরও অনেকের কাছেই আমরা কৃতজ্ঞ।’

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১২ অক্টোবর ২০২১, ১০:৩৫
আফগানিস্তান ছাড়লেন বাইডেনকে উদ্ধারে সহায়তাকারী অনুবাদক
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি