আফগান তহবিল ফিরিয়ে দিন, বাইডেনকে হামিদ কারজাই

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় রিজার্ভের ৭০০ কোটি মার্কিন ডলার নিয়ে এবার আওয়াজ তুললেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই সম্পদের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন তিনি।

হামিদ কারজাই বলেন, এই তহবিল কোনও সরকারের নয়। আফগানিস্তানের জনগণের। পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ফিরিয়ে দেওয়া উচিত। গত শুক্রবার জো বাইডেন এক নির্বাহী আদেশ সই করেন। যেখানে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার আফগান জনগণ পাবেন। বাকিটা যুক্তরাষ্ট্রর নাইন ইলেভেন হামলায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বাইডেনের নির্বাহী আদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ।

সাবেক এই আফগান প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন হামলায় নিহত ওসামা বিন লাদেনকে আফগানরা নয়, বিদেশিরাই আফগানিস্তানে এনেছিলেন। ওসামা পাকিস্তান থেকে এসেছিলেন, আবার ওই দেশে ফিরে নিহত হন। কিন্তু আফগান জনগণকে তার কর্মের মূল্য দিতে হচ্ছে।

জব্দ অর্থ ফেরত পেলে দৈনিন্দন জীবনে ব্যবহার করা হবে না। এটা আফগানদের ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: টোলু নিউজ।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫
আফগান তহবিল ফিরিয়ে দিন, বাইডেনকে হামিদ কারজাই
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি