মর্টার শেল বিস্ফোরণে আফগানিস্তানে ৯ শিশু নিহত

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২০:৩৪

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এক বিস্ফোরণে নয় শিশু নিহত এবং আরও চার জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে একটি অবিস্ফোরিত মর্টার শেল বিস্ফোরিত হলে এসব হতাহতের ঘটনা ঘটে।

নাঙ্গাহার প্রদেশের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, খাদ্য সামগ্রী বিক্রি করা একটি মালবাহী গাড়ি ঘিরে শিশুরা জড়ো হলে পুরনো মর্টার শেলটি বিস্ফোরিত হয়। আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বিবৃতিতে জানানো হয়নি।

গত কয়েক দশকের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে বহু অবিস্ফোরিত ল্যান্ড মাইন ও অন্য অস্ত্র রয়েছে। এসব অস্ত্র বিস্ফোরিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা হতাহত হয়।

২০২০ সালের মধ্য আগস্টে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। নাঙ্গাহারেও কয়েকটি হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি।

জঙ্গিগোষ্ঠী আইএস এর মতাদর্শ অনুসরণকারী আইএসকেপি আফগানিস্তানে ২০১৪ সাল থেকে সক্রিয়। দেশটিতে বহু ভয়াবহ হামলার নেপথ্যে রয়েছে গোষ্ঠীটি। বেশিরভাগ ক্ষেত্রেই এই গোষ্ঠীটি আফগানিস্তানের শিয়া মুসলিমদের লক্ষ্যবস্তু বানায়।

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
১০ জানুয়ারি ২০২২, ২০:৩৪
মর্টার শেল বিস্ফোরণে আফগানিস্তানে ৯ শিশু নিহত
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি