তালেবান সরকারের বিশ্ব সমর্থন জরুরি: জাতিসংঘে ইমরান খান

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯

আফগানিস্তানের নতুন সরকারকে সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়কে জোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, সামনে একটাই পথ খোলা আছে। আফগানিস্তানের জনগণের স্বার্থে দেশটির নতুন সরকারকে স্থিতিশীল ও শক্তিশালী করা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় আফগান সংকটে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির অগ্রগতি রক্ষায় সন্ত্রাসীদের অভয়ারণ্য ঠেকাতে তালেবান সরকারকে সমর্থন দেওয়া জরুরি।

এর বিপরীত কিছু ঘটলে তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ‘তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়া মানে দেশটিকে আরও অস্থিতিশীল তৈরি করা এবং সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হবে’।

আফগান তালেবান সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে উল্লেখ করে ইমরান খান বলেন, মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখা, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ার মতো সবগুলো কাজই ঠিকঠাকভাবে করে যাচ্ছে তালেবান সরকার। এছাড়া বিরোধীদের ক্ষমা ঘোষণাও করেছে।

নতুন আফগান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেলে সবার জন্যই মঙ্গল বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তালেবান। তবে এখনও কোনও দেশের স্বীকৃতি পায়নি। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭
তালেবান সরকারের বিশ্ব সমর্থন জরুরি: জাতিসংঘে ইমরান খান
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি