দাড়ি কাটা যাবে না, নাপিতদের হুঁশিয়ার করলো তালেবান

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪

নাপিতদের কারও দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তালেবান নেতারা বলছেন, এতে করে তাদের বর্ণিত শরিয়াহ আইনের লঙ্ঘন হয়। তালেবানের ধর্মীয় পুলিশের তরফে বলা হয়েছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। কাবুলে কর্মরত কয়েক জন নাপিতও জানিয়েছেন তারাও একই ধরণের নির্দেশনা পেয়েছেন।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান উদার শাসন নীতির প্রতিশ্রুতি দেয়। তবে নতুন এই নির্দেশনায় তাদের পূর্বের মেয়াদের মতো কঠোর শাসনের ইঙ্গিত দেখছেন অনেকেই।

গত মাসে ক্ষমতা দখলের পর বিরোধীদের কঠোর সাজা দিয়েছে তালেবান। গত শনিবার হেরাত প্রদেশে অপহরণের অভিযোগে চার জনকে গুলি করে হত্যা করে মরদেহ রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়।

দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের সেলুনগুলোতে টানিয়ে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে চুল বা দাড়ি কাটার সময়ে শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে, ‘এনিয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।’

কাবুলের এক নাপিত বলেন, ‘যোদ্ধারা প্রায়ই আসছে আর আমাদের দাড়ি কাটা বন্ধ করার আদেশ দিচ্ছে। তাদের একজন আমাকে বলেছে তারা আমাদের ধরতে ছদ্মবেশে আসতে পারে।’

কাবুলের অন্যতম বড় একটি সেলুনের এক কর্মী জানান তাকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করা হয়েছে। সেখানে তাকে ‘আমেরিকান স্টাইলে’ চুল-দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে। আর কারোর দাঁড়ি ছাটা বা শেভ করতেও নিষেধ করা হয়েছে।

তালেবানের প্রথম সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে নকশাদার চুল কাটা নিষিদ্ধ করা হয়। আর পুরুষদের দাড়ি রাখতে উৎসাহিত করা হয়। তবে তালেবানের পতনের পর আফগানিস্তানে পুরুষের ক্লিন শেভ জনপ্রিয় হয়ে ওঠে আর বহু আফগান পুরুষ সেলুনে গিয়ে নানা স্টাইলে চুল কাটিয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নাপিত জানিয়েছেন, তালেবানের নতুন নিয়মের কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তিনি বলেন, ‘অনেক বছর ধরেই আমার সেলুনে অল্প বয়সীরা তাদের ইচ্ছামতো শেভ করে। এই ব্যবসা চালানোর কোনও উপায় নেই।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘ফ্যাশন সেলুন ও নাপিতগিরি নিষিদ্ধ ব্যবসায় পরিণত হচ্ছে। গত ১৫ বছর ধরে এটাই আমার কাজ আর কখনো ভাবিনি এটা চালিয়ে যেতে পারবো না।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩০
দাড়ি কাটা যাবে না, নাপিতদের হুঁশিয়ার করলো তালেবান
সম্পর্কিত
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
সর্বশেষ খবর
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা