আফগানিস্তানের জব্দ করা অর্থ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০:৪৬

আফগানিস্তানের ত্রাণ তহবিলের জব্দ করা অর্থ থেকে ৫০ কোটি ডলারের বেশি ছাড় করার একটি প্রস্তাব চূড়ান্ত করছে বিশ্বব্যাংক। সংশ্লিষ্ট বিষয়ে অবগত সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অর্থ মানবিক সহায়তা সংস্থাগুলোকে দেওয়া হবে। তবে এতে বঞ্চিত থেকে যাচ্ছে দেশটির হাজার হাজার সরকারি কর্মচারী।

প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) অনানুষ্ঠানিক আলোচনায় বসবেন বিশ্বব্যাংক বোর্ড সদস্যরা। আফগানিস্তান রিকন্সট্রাকশন ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) মোট দেড়শ’ কোটি ডলার আটকে রেখেছে বিশ্বব্যাংক। এই অর্থ অন্য কোথাও ছাড় করতে ব্যাংকটির ওপর চাপ বাড়ছে।

আফগানিস্তানের তিন কোটি ৯০ লাখ মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। শীতে খাবার সংকটের পাশাপাশি দারিদ্র্য বাড়ছে।

আফগান বিশেষজ্ঞরা বলছেন, ওই ত্রাণ সাহায্য করবে কিন্তু বড় ধরনের গ্যাপ থেকে যাবে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই অর্থ কীভাবে পাবে তা স্পষ্ট নয়। এছাড়া সরকারি কর্মীদের ওপরও গুরুত্ব দেওয়া হয়নি বিশ্বব্যাংকের প্রস্তাবে।

প্রস্তাবটি অনুমোদিত হলে এই অর্থ মূলত যাবে আফগানিস্তানের জরুরি চিকিৎসার প্রয়োজন মেটাতে। দেশটির সাত শতাংশেরও কম মানুষ করোনার টিকা পেয়েছে।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
৩০ নভেম্বর ২০২১, ১২:২৯
আফগানিস্তানের জব্দ করা অর্থ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক: প্রতিবেদন
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি