‘বাজে চরিত্রের’ সদস্য তাড়াবে তালেবান

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ২২:২৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২২:২৬

নিজেদের অভ্যন্তরে ঢুকে পড়া ‘বাজে চরিত্রের’ সদস্যদের খুঁজে বের করতে কমিশন গঠন করছে তালেবান। মঙ্গলবার আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠীটির উপপ্রধান এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি জানিয়েছেন, দেশের সম্মান রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগস্টে পশ্চিমা সমর্থক সরকার উৎখাতের আগে তালেবান বিদ্রোহী গোষ্ঠী হিসেবে দুই দশকের বেশি সময় কার্যক্রম চালিয়েছে। গত দুই বছরে তাদের সদস্য সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে, তালেবান ফের ক্ষমতায় ফিরতে যাচ্ছে এমন ইঙ্গিত মেলার পরই তাদের সদস্য বাড়তে থাকে।

মঙ্গলবার এক অডিও বার্তায় আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেন, ‘আমরা জানতে পারছি বাজে চরিত্রের লোক (তালেবান) র‍্যাংকে প্রবেশ করেছে এবং ইসলামিক আমিরাতের (আফগানিস্তান) নাম খারাপ করছে এবং কায়েমি স্বার্থ চরিতার্থ করছে।’

ওই অডিও বার্তায় আরও বলা হয়, ‘আমাদের বিনীত ইচ্ছা যে, অল্প সংখ্যক মানুষ থাকবে কিন্তু তারা হবে খাঁটি এবং দায়িত্ববান যাতে এই আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে না পারে।’ অডিও বার্তাটির যথার্থতা রয়টার্সকে নিশ্চিত করেছেন তালেবান কর্মকর্তারা। হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্বানিকে প্রকাশ্যে কখনোই দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে, নিজেদের তালেবান সদস্য হিসেবে দাবি করা অনেকেই বেসামরিক মানুষ ও উৎখাত হওয়া সরকারের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। যদিও এসব কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।

তালেবানের নতুন গঠিত কমিশনটির নাম দেওয়া হয়েছে কমিশন ফর পিউরিফিকেশন অব দ্য র‍্যাংকস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে এটি। এর প্রধান হবেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব।

সিরাজুদ্দিন হাক্কানি বলেন, এই কমিশন গঠন করা জরুরি প্রয়োজন। তিনি বলেন, ‘আমি আমাদের ভাইদের এই কমিশনকে সহায়তার আহ্বান জানাচ্ছি এবং ব্যক্তিগত বন্ধুত্বের খাতিরে কোনও বাজে চরিত্রের মানুষকে সমর্থন ও সুরক্ষা দেওয়া থেকে বিরত থাকতে বলছি।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২৩ নভেম্বর ২০২১, ২২:২৬
‘বাজে চরিত্রের’ সদস্য তাড়াবে তালেবান
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
সর্বশেষ খবর
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা
সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও
সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা