তালেবান সরকারকে স্বীকৃতি আলোচনার টেবিলে নেই: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আমাদের আলোচনার টেবিলে নেই বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের ৭৬তম অধিবেশন চলাকালে সাইডলাইনে তালেবান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আমাদের বিবেচনায় নেই। এর আগে জাতিসংঘের অধিবেশনে তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি জোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নয়তো আফগানিস্তান সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত হওয়ার আশঙ্কা করে সতর্ক করেন তিনি।

এদিকে, আফগান সরকারের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দোহা ভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীনকে আফগানিস্তানের জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তাদের মনোনীত প্রার্থীকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান মুত্তাকি। কিন্তু এবার আফগান প্রতিনিধি হিসেবে গুলাম এম. ইসাকজাইয়ের নাম তালিকাভুক্ত থাকায় শাহীন জাতিসংঘে বক্তব্য দিতে পারছেন না।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯
তালেবান সরকারকে স্বীকৃতি আলোচনার টেবিলে নেই: রাশিয়া
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি