তালেবান পরিকল্পনার বিস্তারিত জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৬

বাস্তববাদী হতে হবে। ধৈর্য রাখতে হবে। সম্পৃক্ত হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিচ্ছিন্ন রাখা যাবে না। এসব ভিত্তির ওপরই দাঁড়াচ্ছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার নিয়ে পাকিস্তানের পরিকল্পনা। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তালেবানের উদ্দেশে শাহ কোরেশি বলেন, ‘তারা যদি এসব প্রত্যাশা জাগিয়ে রাখে, তাহলে তাদের জন্য সহজ হবে, তারা গ্রহণযোগ্যতা পাবে, যেটা স্বীকৃতির জন্য প্রয়োজন।’ তিনি বলেন, ‘একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে: বিকল্প কী? আর কোনও অপশন কি আছে? এটা বাস্তবতা আর তারা এই বাস্তবতা পাল্টাতে পারবে না।’

শাহ কোরেশি বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান চায় বলে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে নিশ্চিত করতে হবে যে আফগান ভূমি আবারও যেন কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। তিনি বলেন, ‘কিন্তু আমরা বলছি, পদক্ষেপ ফেলতে আরও বাস্তববাদী হন। তাদের সঙ্গে সম্পৃক্ত হতে সৃষ্টিশীল পথ খুঁজুন। তাদের সঙ্গে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কাজে আসেনি।’

তালেবান নেতৃত্বের কাছে যেসব প্রত্যাশা থাকতে পারে তার মধ্যে আছে অন্তর্ভুক্তিমূলক সরকার এবং মানবাধিকারের আশ্বাস। বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের অধিকার। এর বদলে আফগান সরকার উন্নয়ন, অর্থনৈতিক এবং পুনর্গঠন সহায়তা পেলে অনুপ্রাণিত হতে পারে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্য যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের তহবিল জব্দ করে রেখেছে তাদের সেগুলো অবিলম্বে ছাড় করে দেওয়ার অনুরোধ জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই অর্থ আফগানিস্তানে স্বাভাবিক অবস্থা ফেরানোর কাজে ব্যবহার করা যেতে পারে বলে জানান শাহ মাহমুদ কোরেশি।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮
তালেবান পরিকল্পনার বিস্তারিত জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি