আফগানিস্তানের কেউ জাতিসংঘে ভাষণের সুযোগ পাচ্ছে না

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারছে না আফগানিস্তানের কোনও প্রতিনিধি। তালেবানের কাছে উৎখাত হওয়া দেশটির সরকারের প্রতিনিধি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার  নিউ ইয়র্কে অধিবেশনের শেষ দিনে ভাষণ দেওয়ার কথা ছিলো তার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তালেবান ক্ষমতা দখলের পর নিউ ইয়র্কে জাতিসংঘ দফতরে আফগান প্রতিনিধি হওয়া নিয়ে তালেবান ও উৎকৃত সরকারের মধ্যে প্রতিযোগিতা চলছে।

গত সপ্তাহে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য রাখার সুযোগ চেয়ে জাতিসংঘে চিঠি পাঠান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি তালেবানের দোহা কার্যালয়ের প্রতিনিধি সুহাইল শাহিনকে আফগানিস্তানের নতুন জাতিসংঘ দূত হিসেবে মনোনয়ন দেন।

এদিকে আফগানিস্তানের উৎখাত হওয়া সরকারের বর্তমান জাতিসংঘ দূত গুলাম ইসহাকজাই ও তার স্বীকৃতির নবায়ন চান। সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখার কথা থাকলেও কূটনীতিকেরা জানিয়েছেন, রবিবার রাতেই নাম প্রত্যাহার করে নেন তিনি।

তাৎক্ষণিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেননি গুলাম ইসহাকজাই।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮
আফগানিস্তানের কেউ জাতিসংঘে ভাষণের সুযোগ পাচ্ছে না
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি