খালে ৩ হাজার লিটার মদ ঢাললো তালেবান

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২:০৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি খালে ৩ হাজার লিটার মদ ফেলে দিয়েছে দেশটির গোয়েন্দা এজেন্টদের একটি দল। রবিবার (২ জানুয়ারি) আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে। অ্যালকোহল বিক্রির ওপর দেশটির নতুন তালেবান কর্তৃপক্ষ অভিযান জোরালো করার মধ্যেই এসব মদ নষ্ট করা হয়।

আফগানিস্তানের গোয়েন্দা মহাপরিচালকের (জিডিআই) কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করা মদ খালে ফেলে দিচ্ছেন সংস্থাটির এজেন্টরা।

রবিবার সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মুসলমানদের অবশ্যই অ্যালকোহল তৈরি ও বিতরণ থেকে বিরত থাকতে হবে।’

ঠিক কোন সময়ে ওই অভিযান চালানো হয়েছে বা কখন এসব মদ ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় তিন ডিলারকে আটক করা হয়েছে।

পশ্চিমা সমর্থিত সরকারের আমলেও আফগানিস্তানে মদ নিষিদ্ধ ছিল। কিন্তু ইসলামের ধারক হিসেবে দাবি করা তালেবান কর্তৃপক্ষ মদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে।

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালেবান নিয়মিতভাবে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া তালেবান সরকারের পূণ্য সম্প্রসারণ ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় নারী অধিকার বিষয়ক বেশ কয়েকটি গাইডলাইন প্রকাশ করেছে।

সূত্র: এএফপি

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
খালে ৩ হাজার লিটার মদ ঢাললো তালেবান
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি