কাবুলে আত্মঘাতী হামলাকারীকে হত্যা

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের গেটের কাছে এক আত্মঘাতী হামলাকারীকে হত্যা করা হয়েছে। তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার পাসপোর্ট অফিস এলাকায় প্রবেশের আগেই হামলাকারীকে হত্যা করা হয়। এসময় বিস্ফোরণে আরও কয়েক জন আহত হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলাকারী পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে তাকে নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়ে হত্যা করে।

ঘটনার সময়ে উপস্থিত থাকা এক তালেবান সদস্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই ঘটনায় কয়েক জন আহত হয়েছে। বিস্ফোরণের পরই আশেপাশের ভবন ও সড়ক ঘিরে ফেলে তালেবানের নিরাপত্তা বাহিনী।

গত কয়েক দিনে আফগান পাসপোর্ট অফিস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বহু মানুষ। কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ভ্রমণ নথি সরবরাহ ফের শুরু হলে পাসপোর্ট অফিসে ব্যাপক ভিড় হয়। আর তা থেকে ক্ষোভের কারণে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিনটি তালেবান সদস্যদের ভ্রমণ নথি বিতরণের জন্য নির্ধারণ করা ছিল। এদিন তাদের পাসপোর্ট অফিসে গিয়ে এসব নথি সংগ্রহ করতে বলা হয়।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৩
কাবুলে আত্মঘাতী হামলাকারীকে হত্যা
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি