সহায়তা করলেও তালেবানকে স্বীকৃতি দেবে না তুরস্ক

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৭:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:০৬

মানবিক সংকট থেকে আফগানিস্তানের উত্তরণে তালেবানকে সহায়তায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে তুরস্ক। তবে এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছে আঙ্কারা। বৃহস্পতিবার প্রথমবারের মতো তালেবান নেতাদের স্বাগত জানিয়ে এই বার্তা স্পষ্ট করেছে তুরস্ক।

দুই দশকের যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতায় ফিরে বিশ্বের সমর্থন চাইছে তালেবান। বৃহস্পতিবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তুরস্ক সফরে যান আমির খান মুত্তাকি। দোহার আলোচনায় তালেবান জোর দিয়ে বলেছে, আফগানিস্তানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করবে।

আঙ্কারায় রুদ্ধদ্বার আলোচনায় তালেবানের ওই অবস্থানকে সমর্থন জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। মেভলুত কাভুসোগলু বলেন, ‘বর্তমান তালেবান প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুত্ব আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছি। প্রকৃতপক্ষে স্বীকৃতি এবং সম্পৃক্ততা দুটি ভিন্ন বিষয়।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগান অর্থনীতিকে ভেঙে পড়তে দেওয়া উচিত হবে না। সেই কারণে আমরা আফগানিস্তানের হিসাব জব্দ করা দেশগুলোকে আরও নমনীয় হতে বলেছি, যাতে সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধ করতে পারে।’

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১৫ অক্টোবর ২০২১, ১৭:৩৯
সহায়তা করলেও তালেবানকে স্বীকৃতি দেবে না তুরস্ক
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি