নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা নিয়ে যা বললো তালেবান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৫৮

আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারি সাইদ খোসতি জানিয়েছেন, শিগগিরই মাধ্যমিক পর্যায়ের স্কুলে ফিরতে যাচ্ছে আফগান মেয়েরা। সব প্রস্তুতি ঠিক করেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যথাসময়ে ঘোষণা আসবে।

দীর্ঘদিন মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত আফগান মেয়ে শিক্ষার্থীরা। তালেবানের নির্দেশ অনুযায়ী মেয়েরা ঘরে থাকতে বাধ্য হচ্ছে। এনিয়ে রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি স্টেফিনা ডেকারের সঙ্গে আলাপ হয় আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর।

কারি সাইদ খোসতি বলেন, ‘আমার অনুধাবন ও তথ্য অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই সব বিশ্ববিদ্যালয় ও স্কুল খুলে দেয়া হবে। সব মেয়ে ও নারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকতার পেশায় ফিরে যাবে।’

আফগান ছেলে শিক্ষার্থীরা অনেক আগেই স্কুলে ফিরে গেছে। নিরাপত্তাসহ নানা কারণ দেখিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে রেখেছে তালেবান সরকার। জাতিসংঘও তালেবান সরকারকে আহ্বান জানিয়ে আসছে দ্রুত মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে দেওয়া হোক।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
১৮ অক্টোবর ২০২১, ১৭:৫৮
নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা নিয়ে যা বললো তালেবান
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি