‘নারী’ বলে কাজে যোগ দেওয়া হলো না আফগান সাংবাদিক শবনমের

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ২৩:৩৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:৩৮

‘নারী’ হওয়ার কারণে কাজে যোগ দিতে পারেননি আফগানিস্তানের সাংবাদিক শবনম দওরান। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পরের দিন কাজে যোগ দিলে জানিয়ে দেওয়া তাকে আর এখানে কাজ করতে হবে না। তিনি আরটিএ পশতু নামের আফগান সংবাদমাধ্যমে কাজ করতেন।

তালেবানের কাছে আফগান সরকারের পতনের পর সেখানকারী নারীদের নিয়ে উদ্বেগে ছিল বিশ্ব। কারণ তালেবানের প্রথম শাসনামলে নারীদের শিক্ষা ও কাজের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু এবার প্রথম সংবাদ সম্মেলনে গোষ্ঠীটি সবাইকে অবাক করে জানিয়েছিল, নারীদের শিক্ষা ও কাজের অধিকার থাকবে ইসলামি শরিয়াহ আইন অনুসারে। তবে বিভিন্ন খবরে জানা যাচ্ছে, সেখানে আফগান নারীদের বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে।

সোমবার অফিসে গেলেই শবনমকে জানিয়ে দেওয়া হয় তাকে আর কাজে আসতে হবে না। তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘তুমি মেয়ে। নিজের বাড়িতে ফিরে যাও এবার।’ পরিচয়পত্র দেখিয়েও অফিসে প্রবেশ করতে পারেননি। 

একটি সংবাদমাধ্যমকে শবনম জানান, ‘আমি জানতে চেয়েছিলাম কেন আমি আর কাজ করতে পারব না? আমাকে বলা হয়েছিল আইন বদলে গেছে। আর আরটিএ-তে মেয়েদের কোনও জায়গা হবে না। যখন ওরা ঘোষণা করেছিল মেয়েদের কাজ করতে দেওয়া হবে, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম আনন্দে। কিন্তু পরদিনই বাস্তবটা বুঝতে পারলাম। আমি আমার পরিচয়পত্রও দেখালাম। কিন্তু ওরা বলে দিল বাড়ি যাও।’

এই মুহূর্তে তাই দিশেহারা শবনম ও তার সঙ্গী নারী সাংবাদিকরা। যদিও বেসরকারি সংবাদমাধ্যমের ক্ষেত্রে এখনও তেমন ফতোয়া জারি করা হয়নি। কিন্তু সরকারি সব সংবাদমাধ্যমের নারী সাংবাদিকদেরই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

অসহায় আর্তি জানিয়ে শবনম বলেন, ‘আমি আর এখানে কাজ করতে পারব না। এই মুহূর্তে আফগানিস্তানে থাকাই কঠিন হয়ে পড়ছে। কারও থেকে সমর্থন পেলে আমি দেশ ছাড়তে রাজি।’ সূত্র: এনডিটিভি

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম