আফগান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে: চীন

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:২৭

আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিনসহ জোটের অন্যান্য অংশীদার বাহিনীকে জবাবদিহি করতে হবে।

আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনী প্রত্যাহার হতে চলছে। কিন্তু দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এরমধ্যেই তালেবান গোষ্ঠী রাজধানী দখল করে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এমন শোচনীয় অবস্থার জন্য যেসব দেশ এতদিন আফগান যুদ্ধে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে চীন।

আফগানিস্তানের মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠকে চীনের রাষ্ট্রদূত চেন জু বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে’।

গণতন্ত্রের ব্যানারে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই সামরিক অভিযানের মাধ্যমে একটি দেশের গণতন্ত্র শেষ করেছে।

তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে বেইজিং। ইতোমধ্যে দলটির একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়েছে তাদের। এমনকি তারা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম