কাবুলে বোমা হামলায় মার্কিন নাগরিকও হতাহত: পেন্টাগন

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ২১:৫৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০১:৫১

পরপর দুই দফা শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। যেটি কাবুল বিমানবন্দর নামে পরিচিত। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নারী ও শিশুদের হাসপাতালে নিয়ে ছুটেছেন প্রত্যক্ষদর্শীরা। পেন্টাগন বলছেন, বিস্ফোরণে মার্কিন নাগরিকও হতাহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে। বাইরে গোলাগুলি হয় বলে জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আবে গেটের সামনেই বিস্ফোরণ ঘটে।

তিনি নিশ্চিত করেন, হোটেল ব্যারন অথবা এর কাছে একটি বিস্ফোরণ ঘটে। সেখানে অনেকেই হতাহত হয়েছেন। এই মুহূর্তে মার্কিন নাগরিকদের বিমানবন্দরে আসা এবং গেটগুলো এড়িয়ে চলতে পরার্মশ দেওয়া হচ্ছে।

এদিকে আহত অনেককেই হাসপাতালের দিকে নিতে দেখা গেছে। কারও অবস্থা গুরুতর। তালেবান সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি।

এ ঘটনা অবগত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। পর্যবেক্ষণ করছেন তিনি।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলছেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। দেশটির সার্বিক অবস্থা গভীর অবনতি হয়েছে’। বিমানবন্দরের আশপাশকে অত্যন্ত বিপজ্জনক অ্যাখা দিয়েছেন ম্যাক্রোঁ। অনেকেই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের