কাবুলে বিস্ফোরণ, চার মার্কিন মেরিন সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ০১:০৭আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০১:৪৪

কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতদের মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এদিনের বিস্ফোরণে অন্তত চার মার্কিন মেরিন সেনা নিহতের খবর নিশ্চিত করেছে।

কাবুলে নিযুক্ত একজন মার্কিন কূটনীতিক জানিয়েছেন, বিমানবন্দরে হামলায় চার মার্কিন মেরিন নিহত এবং তিনজন আহত হয়েছে।

এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নিশ্চিত হতে এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে দেশটি।

মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলছেন, পর্যবেক্ষরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে। তিনি বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া।

হামলার নিন্দা জানিয়ে আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছে তালেবান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে এই খবর দেওয়া হয়। সূত্র: বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম