তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে: পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনী

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫০

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার তালেবানবিরোধী বাহিনী জানিয়েছে, তালেবানের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। তালেবানের তরফে পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পর এই দাবি করেছে বাহিনীটি।

গত কয়েক দিন তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। গত কয়েক দিন থেকেই সেখানে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছিলো। সোমবার তালেবান মুখপাত্র বলেন, ‘এই জয়ের মাধ্যমে আমাদের দেশ সম্পূর্ণভাবে যুদ্ধের জঞ্জাল মুক্ত হলো।’  তবে প্রাথমিকভাবে তালেবানের এই দাবি অস্বীকার করে এনআরএফ।

পরে এনআরএফ’র টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘তালেবানের পাঞ্জশির দখলের দাবি মিথ্যা। লড়াই চালিয়ে যেতে এনআরএফ বাহিনী বর্তমানে কৌশলগত অবস্থানে রয়েছে। আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, তালেবান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ততক্ষণ লড়াই চলবে, যতক্ষণ না ন্যায়বিচার এবং স্বাধীনতা অর্জিত হয়।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের