শান্তিপূর্ণ উপায়ে আফগান পরিস্থিতি সামালের তাগিদ ব্রিকস নেতাদের

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে পাঁচ জাতির ব্রিকস সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতিকে গঠিত জোটটির সম্মেলন। সম্মেলনের ঘোষণায় আফগানিস্তানে স্থিতিশীলতা, নাগরিক শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিতে একটি অংশগ্রহণমূলক অভ্যন্তরীণ আলোচনার তাগিদ দেওয়া হয়।

পাঁচ দেশের প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে ব্রিকস নামের জোটটি। বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট।

জোটের এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পেয়েছে আফগান পরিস্থিতি। দিল্লি ঘোষণায় বলা হয়েছে, আফগানিস্তানের মানবিক পরিস্থিতি এবং নারী, শিশু এবং সংখ্যালঘুসহ সকলের মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দেওয়া প্রয়োজন। এছাড়া সন্ত্রাসবিরোধী যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সবচেয়ে কড়া সুরে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, অস্থিতিশীল আফগানিস্তান প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। পুতিন বলেন, আফগানিস্তানকে প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি, মাদক ও সন্ত্রাস পাচারের কেন্দ্র হয়ে উঠতে দেওয়া যাবে না।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম